রাসেলকে সম্মান জানিয়ে ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কেকেআর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রাসেলকে সম্মান জানিয়ে ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কেকেআর

রাসেলকে সম্মান জানিয়ে ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কেকেআর

রাসেলকে সম্মান জানিয়ে ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কেকেআর

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে বিশেষভাবে সম্মান জানাতে ১২ নম্বর জার্সির অবসর ঘোষণা করেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দলের হয়ে মাঠ কাঁপানো এই ক্যারিবীয় অলরাউন্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।

২০১৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত (২০১৭ মৌসুম বাদে) কেকেআরের হয়ে খেলেছেন রাসেল। আইপিএলে তার ১৪০ ম্যাচের মধ্যে ১৩৩টিই এই দলের জার্সিতে, যা তার দলের প্রতি অবিচ্ছিন্ন অবদানের প্রমাণ দেয়। ব্যাট-বল দুই দিকেই দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।

গত বছরের নভেম্বরে আইপিএলকে বিদায় জানানোর পর নতুন ভূমিকায় ফিরেছেন রাসেল এবার দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে। নিজের নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান, এটি তার মানসিকতায় তেমন পরিবর্তন আনেনি। বরং এতদিন যাদের সঙ্গে খেলেছেন, এখন তাদের কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি।

কেকেআরের হয়ে দুইবার শিরোপা জয়ের অংশ ছিলেন রাসেল ২০১৪ ও ২০২৪ সালে। বিশেষ করে ২০২৪ মৌসুমে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলের সাফল্যে বড় অবদান রাখেন তিনি। সেই আসরে ৯ ইনিংসে ২২২ রান করেন ১৮৫ স্ট্রাইক রেটে, পাশাপাশি নেন ১৯টি উইকেট।

আইপিএলের বাইরেও কেকেআরের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে দলকে ফাইনালে তুলতে ভূমিকা রাখেন। এছাড়া আবুধাবি নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মতো সহযোগী দলগুলোর হয়েও নিয়মিত খেলেছেন এই তারকা অলরাউন্ডার।