পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফেরানো হলো অভিষ্কা ফার্নান্দোকে, বাদ আসালাঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 39 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফেরানো হলো অভিষ্কা ফার্নান্দোকে, বাদ আসালাঙ্কা

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফেরানো হলো অভিষ্কা ফার্নান্দোকে, বাদ আসালাঙ্কা

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফেরানো হলো অভিষ্কা ফার্নান্দোকে, বাদ আসালাঙ্কা

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ঘোষিত এই দলে বড় চমক হিসেবে দীর্ঘ দিন পর ডাক পেয়েছেন বিস্ফোরক ওপেনার অভিষ্কা ফার্নান্দো। তবে বাদ পড়েছেন চারিত আসালাঙ্কা এবং চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি তারকা অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা।

২০২৫ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ওয়ানডে দলে ফিরলেন অভিষ্কা ফার্নান্দো। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করেই শ্রীলঙ্কার লাল-সবুজ জার্সিতে ফেরার টিকিট পেয়েছেন এই টপ-অর্ডার ব্যাটার। ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট 'মেজর ক্লাব লিমিটেড ওভার টুর্নামেন্ট'-এ দুর্দান্ত ফর্মে থাকা অভিষ্কা ৬৩.৮৫ গড়ে করেছেন ৪৪৭ রান, যার মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ১৬০ রানের ইনিংসসহ জোড়া শতক।

অভিষ্কার জন্য জায়গা ছাড়তে হয়েছে আসালাঙ্কাকে। পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকেও সম্প্রতি বাদ পড়েছিলেন তিনি।

সর্বশেষ ইংল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে হেরে আসা ওয়ানডে দল থেকে বাকি সদস্যরা প্রায় অপরিবর্তিতই রয়েছেন। দলের অভিজ্ঞ ও উদীয়মানদের সংমিশ্রণে ব্যাটিং বিভাগে আছেন পাতুম নিশাঙ্কা, অধিনায়ক কুশল মেন্ডিস, কামিল মিশারা, পাবন রথনায়েকে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে এবং দাসুন শানাকা।

আগামী ১৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে এই ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ, যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার স্কোয়াড: 

পাথুম নিশাঙ্কা, অভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পাবন রথনায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলোম্বাগে, দুশমন্থ চামিরা, অসিত ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও এশান মালিঙ্গা।