পেশোয়ার জালমিতে তানজিদ, পিএসএলে ষষ্ঠ বাংলাদেশি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পেশোয়ার জালমিতে তানজিদ, পিএসএলে ষষ্ঠ বাংলাদেশি

পেশোয়ার জালমিতে তানজিদ, পিএসএলে ষষ্ঠ বাংলাদেশি

পেশোয়ার জালমিতে তানজিদ, পিএসএলে ষষ্ঠ বাংলাদেশি

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে আবারও বাংলাদেশের এক তরুণ মুখ আগ্রাসী ব্যাটিংয়ে আলো ছড়ানো তানজিদ হাসান তামিম এবার জায়গা করে নিলেন পেশোয়ার জালমির স্কোয়াডে। সরাসরি চুক্তিতে দলে টেনে নিয়ে তাকে আসন্ন আসরের জন্য অন্তর্ভুক্ত করেছে দলটি।

এবারের পাকিস্তান সুপার লিগে এটি তার প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে তিনি হয়ে উঠলেন এই আসরে সুযোগ পাওয়া ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার। এর আগে নিলাম থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল পেসার নাহিদ রানাকে। পরে সরাসরি চুক্তিতে যুক্ত করা হয় শরিফুল ইসলামকেও।

তানজিদের দলে অন্তর্ভুক্তি খুব একটা অপ্রত্যাশিত ছিল না। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি। একটি শতক ও একটি অর্ধশতকে সিরিজসেরা নির্বাচিত হওয়ার পরই তাকে নিয়ে আলোচনা শুরু হয়।

বাংলাদেশ থেকে সরাসরি চুক্তিতে পিএসএলে সুযোগ পাওয়ার শুরুটা করেছিলেন মুস্তাফিজুর রহমান, যাকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। একই দল নিলাম থেকে নিয়েছে পারভেজ হোসেন ইমনকে। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ।