পিসিবিতে যোগ দেওয়ার খবর ও গুঞ্জন উড়িয়ে দিলেন শোয়েব আখতার
-
1
ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণ জয় ভারতের
-
2
শ্রীলঙ্কার কাছে হেরে শূন্য হাতে এশিয়ান কাপ শেষ করল বাংলাদেশ
-
3
খালি হাতে ফেরার হতাশায় লিটনের স্বীকারোক্তি, আমরা ভালো ক্রিকেট খেলিনি
-
4
শাই হোপের ব্যাটে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ভারতের
-
5
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফেরানো হলো অভিষ্কা ফার্নান্দোকে, বাদ আসালাঙ্কা
পিসিবিতে যোগ দেওয়ার খবর ও গুঞ্জন উড়িয়ে দিলেন শোয়েব আখতার
পিসিবিতে যোগ দেওয়ার খবর ও গুঞ্জন উড়িয়ে দিলেন শোয়েব আখতার
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন সাবেক গতিদানব শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই সাবেক পেসার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো পদে বা দায়িত্বে যোগ দেওয়ার বিন্দুমাত্র আগ্রহ তার নেই।
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর পাকিস্তান দলের কোচিং ও নির্বাচন কমিটিতে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন ওঠে। এতে প্রধান নির্বাচক হিসেবে শোয়েব আখতারের নাম জোরালোভাবে আলোচনায় আসে। পিসিবি মহসিন নকভির নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের সঙ্গেও তাঁর যোগাযোগের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
তবে পিটিভি স্পোর্টসের একটি সরাসরি অনুষ্ঠানে এই বিষয়ে জানতে চাওয়া হলে শোয়েব আখতার সব জল্পনা-কল্পনা খণ্ডন করেন। তিনি মনে করিয়ে দেন, তাঁর মা তাকে পিসিবি ও অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। আখতার বলেন, “এসব খবরের কোনো সত্যতা নেই, সবই জল্পনা-কল্পনা। আমি আমার আগের অবস্থানেই অনড় আছি এবং মায়ের দেওয়া সেই উপদেশ মেনে চলছি।”
বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই পেসার আরও জানান, পিসিবি সভাপতি মহসিন নকভির সঙ্গে এই বিষয়ে তার কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “আমি পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই। পিসিবির মাধ্যমে কোনো পদে না গিয়েও অন্য নানা উপায়ে দেশের ক্রিকেটের সেবা করা সম্ভব। আমি সেভাবেই অবদান রাখতে চাই।”
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি একদিনের আন্তর্জাতিক এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই কিংবদন্তি পেসার এর আগেও বোর্ডের অনিয়ম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিকবার সোচ্চার ছিলেন। সম্প্রতি পিসিবিতে বারবার অধিনায়ক ও নির্বাচক পরিবর্তনের ধারার মধ্যেই তার এই নতুন প্রতিক্রিয়া সামনে এলো।
