আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কানাডা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কানাডা

আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কানাডা

আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কানাডা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্থগিতাদেশ কাটিয়ে দ্রুত সদস্যপদ ফিরে পেতে তৎপর হয়েছে ক্রিকেট কানাডা। সংস্থাটি জানিয়েছে, আইসিসির উদ্বেগ দূর করতে তারা একটি “বিস্তৃত” কর্মপরিকল্পনা জমা দিয়েছে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও শুরু করেছে।

সম্প্রতি আইসিসি গুরুতর সদস্যপদ সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে ক্রিকেট কানাডার সহযোগী সদস্যপদ স্থগিত করে। এর আগে সংস্থাটির জন্য বরাদ্দ অর্থায়নও বন্ধ করে দেওয়া হয়েছিল। নিয়মিত কমপ্লায়েন্স পর্যালোচনায় ক্রিকেট কানাডার প্রশাসনিক কাঠামো, আর্থিক তদারকি এবং নির্বাহী কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসি।

এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের সাংগঠনিক অস্থিরতাও ভূমিকা রেখেছে। সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান খানের নিয়োগ এবং পরে তাকে অপসারণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নিয়োগের সময় তার বিরুদ্ধে থাকা পূর্ববর্তী ফৌজদারি অভিযোগ আইসিসিকে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।।

গত মে মাসে নতুন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি হন অরবিন্দর খোসা। নয় সদস্যের নতুন বোর্ডকে সামনে রেখে সংগঠনটির প্রশাসনিক সংস্কারের কাজ শুরু হয়েছে।

এদিকে আইসিসির উত্থাপিত বিষয়গুলো তদন্তে স্বাধীন একটি কমিটি গঠন করেছে ক্রিকেট কানাডা। আইনজীবী দাশা পেরেগৌদোভার নেতৃত্বাধীন এই কমিটি দুই সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সুপারিশ এবং ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেবে। সংস্থাটির দাবি, কমিটিকে আর্থিক নথি, কর্মীসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সব দলিলে অবাধ প্রবেশাধিকার দেওয়া হয়েছে।

সদস্যপদ পুনর্বহালের লক্ষ্যে এখন আইসিসির নরমালাইজেশন কমিটির সঙ্গেও কাজ করবে ক্রিকেট কানাডা। এই কমিটিতে রয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাসহ আরও কয়েকজন কর্মকর্তা।