বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু ৪ জুন
-
1
নিউজিল্যান্ড সফরে ভারতের ১২ ম্যাচ, ডিসেম্বরে কিউইদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা
-
2
জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক-সোহান
-
4
নিসাঙ্কা-মেন্ডিসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা
-
5
বিসিবির প্রশাসন ও নির্বাচন ইস্যুতে অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে আইসিসি প্রতিনিধি দল
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু ৪ জুন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু ৪ জুন
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৪ জুন। দর্শকরা অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবচেয়ে দামি টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার উভয় অংশের টিকিটের মূল্য ২,৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।
এ ছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।
সবচেয়ে কম মূল্যের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য, যার মূল্য ২০০ টাকা।
