পারিশ্রমিক জটে মাঠে গিয়েও খেলল না ব্রাদার্স, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পারিশ্রমিক জটে মাঠে গিয়েও খেলল না ব্রাদার্স, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

পারিশ্রমিক জটে মাঠে গিয়েও খেলল না ব্রাদার্স, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

পারিশ্রমিক জটে মাঠে গিয়েও খেলল না ব্রাদার্স, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

দেশের শীর্ষ ঘরোয়া ক্রিকেট আসরে বিরল এক ঘটনার জন্ম দিল ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচ খেলতে দল নিয়ে মাঠে উপস্থিত হলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি ক্রিকেটাররা। ফলে কোনো বল গড়ানোর আগেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে ওয়াকওভার পেয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

শুক্রবার নির্ধারিত ম্যাচে টসের সময় ব্রাদার্স ইউনিয়নের কোনো প্রতিনিধি উপস্থিত হননি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দলীয় তালিকাও জমা দেওয়া হয়নি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ম্যাচ কর্মকর্তারা অগ্রণী ব্যাংককে বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে, পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্রাদার্সের ক্রিকেটাররা। ম্যাচের দিন সকালে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু অর্থ পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও সেটিকে যথেষ্ট মনে করেননি খেলোয়াড়রা। তাই তারা মাঠে গেলেও খেলায় অংশ নিতে অস্বীকৃতি জানান। বর্তমানে বিষয়টির সমাধানে তারা বিসিবি সভাপতি পদপ্রার্থী তামিম ইকবালের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

লিগের পয়েন্ট তালিকায় এমনিতেই কঠিন অবস্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ১২ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে তারা রয়েছে সবার নিচে। অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাওয়া এই জয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে অগ্রণী ব্যাংক। ৯ ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে ১০ পয়েন্টসহ তারা এখন তালিকার পঞ্চম স্থানে।

ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিকসংক্রান্ত সংকট অবশ্য নতুন নয়। গত মৌসুমের ডিপিএলেও আর্থিক অনিশ্চয়তার কারণে আলোচনায় এসেছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। বকেয়া পারিশ্রমিকের প্রতিবাদে তখন অনুশীলন বর্জন করেছিলেন দলটির ক্রিকেটাররা। পরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মূল স্কোয়াডের পরিবর্তে ভিন্ন একটি দল নিয়ে লিগের বাকি ম্যাচগুলো খেলতে হয়েছিল ক্লাবটিকে।

এদিকে আগামী রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার ঠিক দুই দিন আগে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এমন ঘটনা ঘটায় ক্রিকেট প্রশাসনের কার্যক্রম ও বর্তমান বোর্ডের ভাবমূর্তি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।