বিসিবি নির্বাচন শেষে আইসিসি ও আইবিসি বোর্ডে প্রতিনিধি মনোনয়ন
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
বিসিবি নির্বাচন শেষে আইসিসি ও আইবিসি বোর্ডে প্রতিনিধি মনোনয়ন
বিসিবি নির্বাচন শেষে আইসিসি ও আইবিসি বোর্ডে প্রতিনিধি মনোনয়ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তাদের নির্বাচন শেষ হওয়ার পরই আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হবে। বিসিবির নির্বাচন আগামী ৭ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানায়। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারে। সফরকালে প্রতিনিধি দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।
বিসিবির মতে, সফর শেষে প্রতিনিধি দলটি আইসিসি বোর্ডের কাছে তাদের পর্যবেক্ষণ ও তথ্য উপস্থাপন করবে।
এর আগে বিসিবির আইসিসি ও আইবিসি বোর্ডে প্রতিনিধিত্ব নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। এ পরিস্থিতিতে বিষয়টি স্পষ্ট করতেই এই ব্যাখ্যা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
