অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
3
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
4
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
5
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে জেনেও আত্মবিশ্বাস হারাচ্ছে না টাইগার শিবির। দলের বিশ্বাস, এবার সফরটি কেবল অভিজ্ঞতা সঞ্চয়ের নয় বরং নিজেদের সামর্থ্যের ছাপ রেখে আসার সুযোগ।
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে বিদায় জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পথচলার শুরুর সময়ের সঙ্গে বর্তমান বাস্তবতার তুলনা টেনে তিনি বোঝানোর চেষ্টা করেন, সময়ের সঙ্গে দলের মানসিকতা ও লক্ষ্য দুটোই বদলেছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “২৩ বছর আগের লক্ষ্য আর এখনকার লক্ষ্য এক নয়। তখনকার প্রেক্ষাপট আলাদা ছিল, যেখানে প্রধান কাজ ছিল অস্তিত্ব টিকিয়ে রাখা। তবে এবার আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, সেখানে ভালো কিছু করে দেখাতে চাই।”
অস্ট্রেলিয়ার কন্ডিশন ও স্বাগতিকদের শক্তি সম্পর্কে দলের পূর্ণ ধারণা আছে বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচক। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটাকেই ক্রিকেটাররা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বলে জানান তিনি। বাশারের ভাষায়, “আমরা জানি এই সফর কতটা চ্যালেঞ্জিং, কারণ অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল। তবে ক্রিকেটাররা ভীষণ রোমাঞ্চবোধ করছে। প্রত্যেকেই তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা ও মনে রাখার মতো কিছু অর্জনের জন্য মুখিয়ে আছে।”
সফরের আগে স্কোয়াডের অবস্থা নিয়েও আশাবাদী নির্বাচক প্যানেলের এই সদস্য। চোটে ছিটকে যাওয়া কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ব্যাটিং বিভাগে লিটন দাসের প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তির খবর। একই সঙ্গে শরিফুল ইসলামকে পাওয়া গেলে সেটিও বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করেন তিনি। এ বিষয়ে বাশার বলেন, “ইনজুরির কারণে আমাদের গুরুত্বপূর্ণ তিনজন খেলোয়াড় নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস বাইরে চলে গিয়েছিলেন। নাহিদ রানাকে হয়তো আমরা পাব না, তবে লিটন দাসকে ফিরে পাওয়াটা আমাদের ব্যাটিং লাইনআপকে বেশ শক্তিশালী করবে। শরিফুলকেও যদি শেষ পর্যন্ত পাওয়া যায়, তবে তা দলের জন্য আরও ইতিবাচক হবে।”
