সেমির পর ফাইনাল সমীকরণ নতুন করে দেখছেন ক্লার্ক

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সেমির পর ফাইনাল সমীকরণ নতুন করে দেখছেন ক্লার্ক

সেমির পর ফাইনাল সমীকরণ নতুন করে দেখছেন ক্লার্ক

সেমির পর ফাইনাল সমীকরণ নতুন করে দেখছেন ক্লার্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের দাপুটে জয়ে ফাইনালকে এখন সমান সম্ভাবনার লড়াই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের পর ফাইনাল নিয়ে নতুন করে ভাবছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। আগে সম্ভাব্য ভারত-নিউ জিল্যান্ড ফাইনালে ভারতকেই স্পষ্ট ফেভারিট মনে করতেন তিনি। কিন্তু কিউইদের পরিকল্পিত ক্রিকেট এবং মাঠে দক্ষতার কারণে এখন লড়াইকে প্রায় সমান সম্ভাবনার বলে দেখছেন তিনি

বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় এটা নিয়ে সংশয়ই ছিল না ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউজিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আমার মনে হয় সমীকরণ ৫০-৫০। তবে আমার মনে হয়, নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।”

তবে সাবেক এই অজি কাপ্তান মনে করেন, ফাইনালে ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ মাঠের দল নয়, বরং মানসিক চাপ। টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ এবং ঘরের মাঠে খেলার প্রত্যাশা দলের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।

ক্লার্ক বলেন, “ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, কোনো দল এখনও পর্যন্ত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা সেটা জানে। তারা জানে যে, নিজেদের আঙিনায় খেলছে এবং তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ও জয়টা তাদের কাছে প্রবলভাবে প্রত্যাশিত।”

ক্লার্কে ভাষ্যে, যদি ভারত এই চাপ কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো স্বচ্ছন্দ ও মুক্ত মনে খেলতে পারে, তাহলে ফাইনালে জয়ের সম্ভাবনা তাদের দিকেই বেশি থাকবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ভারত ও ইংল্যান্ড দুবার করে শিরোপা জিতেছে। এবার জিতলে ভারত প্রথম দল হিসেবে টানা দুই আসরে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ে তুলবে।