শেষ ওভারের সুপারপাওয়ার বুমরাহ, মুগ্ধ ডু প্লেসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শেষ ওভারের সুপারপাওয়ার বুমরাহ, মুগ্ধ ডু প্লেসি

শেষ ওভারের সুপারপাওয়ার বুমরাহ, মুগ্ধ ডু প্লেসি

শেষ ওভারের সুপারপাওয়ার বুমরাহ, মুগ্ধ ডু প্লেসি

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে ভরপুর প্রশংসায় ভাসিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার মতে, বুমরাহ এমন এক ‘সুপারপাওয়ার’, যাকে দলে পেতে যেকোনো অধিনায়ক স্বপ্ন দেখেন।

ইএসপিএনক্রিকইনফোর ‘টাইমআউট’ অনুষ্ঠানে ডু প্লেসি বলেন, ভারতের বোঝা উচিত তারা কতটা ভাগ্যবান যে বুমরাহ তাদের দলে আছেন। ফরম্যাট যাই হোক না কেন, তাকে বল দিলেই তিনি ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। ডু প্লেসিসের ভাষায়, “এটা যেন একটা জিনিড ,তুমি শুধু বাতিটা ঘষবে, আর বের হয়ে আসবে বুমরাহ।”

মুম্বাইয়ে অনুষ্ঠিত এই সেমিফাইনালটি ছিল রানের বন্যায় ভরা ম্যাচ। যেখানে দুই দলের সম্মিলিত রান দাঁড়ায় ৫০০ এর কাছাকাছি। ভারত ২৫৩ রান করার পর ইংল্যান্ডের জবাবে ম্যাচটি শেষ পর্যন্ত হয় ২৪৭ রানে। এত বড় স্কোরের ম্যাচেও পার্থক্য গড়ে দেন বুমরাহ।

ইংল্যান্ডের ইনিংসে তিনি চার ওভার বল করে নেন একটি উইকেট এবং দেন মাত্র ৩৩ রান। যেখানে ম্যাচে গড় রানরেট ছিল ওভারপ্রতি ১২ এর বেশি, সেখানে বুমরাহর ইকোনমি ছিল মাত্র ৮.২৫। ইংল্যান্ডের রান তাড়া করার সময় পঞ্চম, একাদশ, ষোড়শ ও অষ্টাদশ ওভার করেন তিনি।

ডু প্লেসির মতে, বুমরাহর সাফল্যের পেছনে তার অনুশীলন ও দক্ষতার পাশাপাশি বড় ভূমিকা রাখে তার অদ্ভুত বোলিং অ্যাকশন। তিনি বলেন, “বুমরাহর অ্যাকশন এতটাই ভিন্ন যে বলটা কখন হাত থেকে বের হয় সেটা বোঝা কঠিন। এটা দক্ষতার পাশাপাশি তার অ্যাকশনের রহস্যও। অনেকটা আগের দিনে লাসিথ মালিঙ্গার মতো।”

তিনি আরও বলেন, সাধারণ কোনো বোলার যদি লেন্থ মিস করে লো ফুল টস দেন, তাহলে সেটি সহজেই ছক্কা হয়ে যায়। কিন্তু বুমরাহর ক্ষেত্রে ব্যাটাররা সময়মতো বল ধরতেই পারে না। ফলে এমন বলও মারতে দেরি হয়ে যায়।

এছাড়া ম্যাচে বুমরাহকে ব্যবহারের জন্য ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের কৌশলেরও প্রশংসা করেন ডু প্লেসি। বিশেষ করে ইনিংসের শেষ দিকে তাকে আক্রমণে আনা ছিল একেবারে সঠিক সিদ্ধান্ত।

শেষ তিন ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৫ রান, তখন ব্যাট হাতে ভালো খেলছিলেন জ্যাকব বেথেল। কিন্তু সেই সময় বুমরাহ একের পর এক ইয়র্কার করে মাত্র ৬ রান দেন, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ডু প্লেসিস বলেন, বুমরাহ ইনিংসের যেকোনো সময়ই মূল্যবান অবদান রাখতে পারেন। তবে ম্যাচের শেষ দিকে, যখন চাপ সবচেয়ে বেশি থাকে, তখনই তার প্রকৃত ‘সুপারপাওয়ার’ দেখা যায়।