সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুলের মৃত্যুতে বিসিবির গভীর শোক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 26 মিনিট আগে আপডেট: 15 সেকেন্ড আগে
সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুলের মৃত্যুতে বিসিবির গভীর শোক

সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুলের মৃত্যুতে বিসিবির গভীর শোক

সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুলের মৃত্যুতে বিসিবির গভীর শোক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিসিবি। গতকাল সোমবার (২৩ নভেম্বর) তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

এক শোকবার্তায় বিসিবি জানিয়েছে, দেশের ক্রীড়াঙ্গন ও বিশেষ করে ক্রিকেটের সাংগঠনিক কর্মকাণ্ডে কাজী মহিউদ্দিন বুলবুলের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবি’র নির্বাহী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর কর্মকাণ্ড সংশ্লিষ্ট মহলে প্রশংসিত ছিল।

বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফন কার্যক্রম আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লায় সম্পন্ন হবে। আজ আসরের নামাজের পর কুমিল্লায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

কাজী মহিউদ্দিন বুলবুলের প্রয়াণে বিসিবি’র পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সকলে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বোর্ড তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।