তানজিম সাকিবের রেকর্ড টিকল না ২৪ ঘন্টাও, ফার্গুসন দিলেন ২৪ ডট
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
2
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
3
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
4
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
5
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে খেলানো কেন জরুরি ছিল, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
তানজিম সাকিবের রেকর্ড টিকল না ২৪ ঘন্টাও, ফার্গুসন দিলেন ২৪ ডট
তানজিম সাকিবের রেকর্ড টিকল না ২৪ ঘন্টাও, ফার্গুসন দিলেন ২৪ ডট
২০২১ সালের ১৪ নভেম্বর, কানাডার সাদ বিন জাফর পানামার বিপক্ষে ৪ ওভার বল করে ৪টিই মেডেন দিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন এটিই ছিল ৪ ওভার বল করা কোন বোলারের পক্ষে সর্বোচ্চ ডট দেবার রেকর্ড। তবে আজ সেই রেকর্ডে ভাগ বসালেন নিউজিল্যান্ডের গতিতারকা লকি ফার্গুসন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষকে ৭৮ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ৪ ওভার বল করে ২৪ টিই ডট দিয়েছেন তিনি। কোন রান হজম না করা ফার্গুসনের এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল ডট দেবার রেকর্ড।
অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ডট দেবার রেকর্ড আজ সকালেই গড়েছিলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। নেপালের বিপক্ষে ২১ টি ডট দিয়েছিলেন তিনি। সেই রেকর্ড ২৪ ঘন্টাও টিকল না, দখলে নিলেন ফার্গুসন।
