বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যেভাবে
-
1
রেনশর ১৯০ রানে অস্ট্রেলিয়ার শক্ত অবস্থান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
-
2
হাসানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
-
3
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও বড় হার বাংলাদেশের, সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
4
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম
-
5
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যেভাবে
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যেভাবে
আজ (৩ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ৩ ম্যাচ চট্টগ্রামে, বাকি ২ ম্যাচ হবে মিরপুরে।
সবকটি ম্যাচ বিশ্বব্যাপী দর্শকরা উপভোগ করতে পারবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যেভাবে-
বাংলাদেশ (টিভি)- গাজী টিভি, টি স্পোর্টস
ডিজিটাল- র্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপ
ভারত- ফ্যানকোড
যুক্তরাজ্য-- টিএনটি স্পোর্টস
মধ্যপ্রাচ্য ও নর্থ আফ্রিকা (এমইএনএ)- ক্রিকবাজ
সাউথ ইস্ট এশিয়া (এসইএ)- ক্রিকবাজ
নর্থ আমেরিকা- উইলো
রেস্ট অব দ্য ওয়ার্ল্ড (ইউটিউব)- র্যাবিটহোল, টি-স্পোর্টস।
প্রথম ৩ ম্যাচের বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে।
১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে ৫ম টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড-
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, অ্যান্সলে লোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।
