পাকিস্তান ম্যাচের পর ভারতের অরুন্ধতী রেড্ডিকে আইসিসির ভর্ৎসনা
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
পাকিস্তান ম্যাচের পর ভারতের অরুন্ধতী রেড্ডিকে আইসিসির ভর্ৎসনা
পাকিস্তান ম্যাচের পর ভারতের অরুন্ধতী রেড্ডিকে আইসিসির ভর্ৎসনা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির নিয়ম ভঙ্গের কারণে শাস্তি পেলেন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি। রবিবার পাকিস্তানের খেলোয়াড়কে আউট করে বিতর্কিত সেলিব্রেশন করায় তাকে দোষী সাব্যস্ত করে ১ টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কোড অফ কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভেঙেছেন রেড্ডি ৷ এই ধারার অধীনে আন্তর্জাতিক ম্যাচে আপত্তিকর শব্দ ব্যবহার, আপত্তিকর অঙ্গভঙ্গি করা থেকে বিরত থাকতে হয় ক্রিকেটারদের, যা প্রতিপক্ষ ক্রিকেটারের কাছে অপমানের সামিল এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে ৷
ঘটনাটি ঘটে রবিবার পাকিস্তান ইনিংসের একেবারে শেষ ওভারে ৷ পাকিস্তানের ব্যাটার নিদা দারকে বোল্ড করে প্যাভিলিয়নের দিকে যেতে অঙ্গুলি নির্দেশ করেন অরুন্ধতী ৷ যা চোখ এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ারের ৷ পরবর্তীতে ম্যাচ অফিসিয়ালরা ভারতীয় পেসারের এই অপরাধকে লেভেল ওয়ান স্তরে অন্তর্ভুক্ত করেন ৷
উল্লেখ্য,এই ম্যাচের পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় ভারত নারী ক্রিকেট দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অরুন্ধতী রেড্ডি।
