ফিরছেন সুরিয়াকুমার যাদব, ফিরবে কি মুম্বাইয়ের ভাগ্য
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
ফিরছেন সুরিয়াকুমার যাদব, ফিরবে কি মুম্বাইয়ের ভাগ্য
ফিরছেন সুরিয়াকুমার যাদব, ফিরবে কি মুম্বাইয়ের ভাগ্য
ভারতের তারকা ব্যাটার সুরিয়াকুমার যাদব দ্রুতই মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিচ্ছেন। আইপিএলে যোগ দেবার জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সবুজ সংকেত পেয়েছেন মুম্বাই তারকা, দলের সঙ্গে যোগ দিবেন শুক্রবার।
সুরিয়াকুমার যাদব এই মুহূর্তে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার। ডিসেম্বর, ২০২৩ এ সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন সুরিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচে সেনভুরি করেছিলেন তিনি। ঐ সিরিজেই গোড়ালিতে গ্রেড ২ এর টিয়ার হয়েছিল তাঁর। পরবর্তীতে করা লেগেছে অস্ত্রোপচার।
স্পোর্টস হা'র্নি'য়ার জন্য অস্ত্রোপচারও করান সুরিয়াকুমার যাদব, যেকারণে তাঁর ক্রিকেটে ফেরা বিলম্বিত হয়। বেঙ্গালুরুতে এনসিএতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের সঙ্গে প্রস্তুত হবেন সুরিয়া। নেট সেশনে তাঁর ফিটনেস পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্স এবারের মৌসুমে শুরুটা একেবারেই ভালো করেনি। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে টানা ৩ ম্যাচ হেরেছে তাঁরা, সুরিয়াকুমার যাদব ফিরলে দলের ভাগ্য ফেরে কিনা সেটাই দেখার বিষয়।
