পাকিস্তানের নির্বাচকের দায়িত্ব হারালেন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক
-
1
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
2
আবারো হোবার্ট হারিকেন্সে খেলবেন রিশাদ
-
3
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
-
4
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, বদলেছে প্রস্তুতি ম্যাচের সূচি
-
5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
পাকিস্তানের নির্বাচকের দায়িত্ব হারালেন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক
পাকিস্তানের নির্বাচকের দায়িত্ব হারালেন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ ভরাডুবির পর এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পার করতে পারেনি বাবর আজমের দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি লেখে, 'এটা জানানো যাচ্ছে যে আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজের সার্ভিস জাতীয় দলের নির্বাচক কমিটিতে আর দরকার পড়ছে না। নির্বাচক কমিটির গঠন সম্পর্কে অনাগত সময়ে জানানো হবে।
আব্দুল রাজ্জাক ছিলেন পাকিস্তানের পুরুষ ও নারী দলের নির্বাচক কমিটিতে, ওয়াহাব রিয়াজ ছিলেন পুরুষ নির্বাচক কমিটিতে।
পাকিস্তানের নির্বাচক কমিটির বাকি ৫ সদস্য- কোচ, অধিনায়ক ও মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক, বিলাল আফজাল (ডাটা অ্যানালিস্ট)।
