আইপিএল থেকে ছিটকে গেলেন শিভাম মাভি
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
আইপিএল থেকে ছিটকে গেলেন শিভাম মাভি
আইপিএল থেকে ছিটকে গেলেন শিভাম মাভি
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পেসার শিভাম মাভি ছিটকে গেছেন চলমান আইপিএল থেকে। লক্ষ্ণৌ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাভি জানিয়েছেন, তিনি এই টুর্নামেন্ট মিস করবেন। পিটিআই থেকে প্রাপ্ত তথ্য মতে, মাভি পাঁজরে চোট পেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে লক্ষ্ণৌ। সেখানে মাভি বলেন, “আমি অনেক বেশি মিস (টুর্নামেন্ট) করব। আমি চোট থেকে এখানে এসেছি, ভেবেছিলাম দলের জন্য ম্যাচ খেলব এবং ভাল করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার সরে যেতে হবে, আমি চোটে ভুগছি।“
“একজন ক্রিকেটারকে মানসিকভাবে শক্তিশালী হতে হয়। আপনার যদি চোট থাকে, আপনাকে দেখতে হবে ফিরে আসার জন্য কী করা যায়, যত্ন নিতে আপনাকে কী করতে হবে।“
এ বছরের নিলামে মাভিকে ৬.৪ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ। এই ক্রিকেটার সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের আগস্টে। লক্ষ্ণৌ বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দলটি ৩ ম্যাচ খেলে ২ টি’তে জয় লাভ করেছে। মাভির সুযোগ হয়নি ম্যাচগুলো খেলার।
মাভি বলেন, “আমাদের দলটি বেশ ভালো। আমি দলের জন্য উৎসাহ দিয়ে যাব। আশা করি আমরা জিতব।“
লক্ষ্ণৌ এখনো কোনো বদলি ঘোষণা করেনি। তাঁদের দলে ম্যাট হেনরি, শামার জোসেফ, মহসিন খান, নাভিন উল হক, মায়াঙ্ক যাদব, ইয়াশ ঠাকুর, আরশাদ খান, যুধবির সিং রয়েছেন পেস বোলার হিসেবে।
