জিম্বাবুয়ে সুপার এইটে, বাদ অস্ট্রেলিয়া
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 11 মিনিট আগে
জিম্বাবুয়ে সুপার এইটে, বাদ অস্ট্রেলিয়া
জিম্বাবুয়ে সুপার এইটে, বাদ অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ওমান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর জিম্বাবুয়ের জন্য শুধু এক পয়েন্টই যথেষ্ট ছিল সুপার এইটে ওঠার জন্য। কিন্তু পাল্লেকেলেতে স্থায়ী বৃষ্টি চলায় ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বাতিল ঘোষণা করা হয়।
নির্ধারিত সময়ের দুই ঘণ্টা ৩০ মিনিট পরে খেলা বন্ধ ঘোষনা করা হয়। একই সঙ্গে একারণে অস্ট্রেলিয়ারও বিদায় নিশ্চিত হলো। কারণ সোমবার রাতে শ্রীলঙ্কার কাছে হারের পর তাদের পয়েন্ট মাত্র দুই।
ম্যাচ শুরুর আগে পুরো পাল্লেকেলের পিচ ও গ্রাউন্ডে ব্লু কভার ঢেকে দেওয়া হয়েছিল। বৃষ্টি ভারী না হলেও ধীরে ধীরে বৃষ্টি হওয়ায় খেলা আর শুরু করা যায়নি।
সুপার এইটে জিম্বাবুয়ে ভারতের, ওয়েস্ট ইন্ডিজের ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে খেলবে। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে। অন্যদিকে, আয়ারল্যান্ড যদি এই ম্যাচে জয় পেত তাহলে তাদের ও সামান্য সম্ভাবনা ছিল পরের পর্বে যাওয়ার। তবে ম্যাশ পরিত্যক্ত হওয়ায় তারাও অজিদের মত টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এটি জিম্বাবুয়ের প্রথমবারের মতো বিশ্বকাপে সুপার এইটে ওঠার ঘটনা।
