স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়িয়ে অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া
-
1
প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিনটি ওয়ানডে
-
2
ইনজুরিতে ছিটকে গেলেন কোয়েটজি ও মাফাকা, বাংলাদেশ সিরিজে নতুন মুখ দক্ষিণ আফ্রিকায়
-
3
সিরিজ হার, হতাশার মাঝেও হৃদয়ের ব্যাটিং ভালো লেগেছে শান্তর
-
4
লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট
-
5
ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান
স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়িয়ে অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া
স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়িয়ে অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির ঘটনায় নতুন করে শুরু হওয়া স্বাধীন তদন্তের পরিধি বাড়িয়েছে। প্রকাশিত নতুন কর্মপরিধি অনুযায়ী, এখন ২০১৭–১৮ মৌসুমে অস্ট্রেলিয়া দলের ‘বল ব্যবস্থাপনা সংক্রান্ত চর্চা’ও তদন্তের আওতায় থাকবে, যার মধ্যে রয়েছে ৪-০ ব্যবধানে জেতা ২০১৭–১৮ অ্যাশেজ সিরিজ। পাশাপাশি ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্ট ম্যাচ এবং কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর পরিচালিত তদন্তের বিষয়গুলোও এতে যুক্ত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে তা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফোরামটি ছয় সপ্তাহ খোলা থাকবে এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে তৎকালীন সিএ ব্যবস্থাপনা ও পরিচালকদের এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। তবে কাউকে অংশ নিতে বাধ্য করা হবে না, তথ্যগুলো গোপন রাখা হবে এবং পূর্ববর্তী কোনো ঘটনার জেরে নতুন করে শাস্তি দেওয়া হবে না। অংশগ্রহণকারীরা সশরীরে, অনলাইনে অথবা লিখিত বিবৃতি ও প্রাসঙ্গিক নথির মাধ্যমে বক্তব্য দিতে পারবেন।
সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর এই বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয়। ওই বইয়ে খাজা দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি পুরো দলই জানত। তবে তৎকালীন দলের চার প্রধান বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বরাবরই এ ধরনের পরিকল্পনা সম্পর্কে জানার কথা অস্বীকার করে আসছেন। কামিন্স খাজার এই স্মৃতিচারণকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারের (স্টিভ স্মিথসহ) দুজন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট খাজার বক্তব্যের সমর্থন করেছেন।
