জুলাইয়ে শুরু হচ্ছে নারীদের বিপিএল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 3 সেকেন্ড আগে
জুলাইয়ে শুরু হচ্ছে নারীদের বিপিএল

জুলাইয়ে শুরু হচ্ছে নারীদের বিপিএল

জুলাইয়ে শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামী ১০ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিনটি ভেন্যু বগুড়া, চট্টগ্রাম ও ঢাকায় হবে এই তিন দলের টুর্নামেন্ট।

এর আগে ৪ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, দল গঠন, আন্তর্জাতিক ক্রিকেটার অন্তর্ভুক্তি এবং বিভিন্ন অপারেশনাল প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে জুন ২০২৬-এ অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই টুর্নামেন্ট হওয়ায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সম্ভাবনাও বাড়বে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া ম্যাচগুলো হবে চট্টগ্রাম ও ঢাকাতেও। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় ও বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।