ভারতকে হারিয়েও অস্বস্তিতে উইন্ডিজরা
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
-
2
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
-
3
ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
-
4
ট্রেভিস হেডের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
5
লুঙ্গি এনগিডির চোট, অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার
ভারতকে হারিয়েও অস্বস্তিতে উইন্ডিজরা
ভারতকে হারিয়েও অস্বস্তিতে উইন্ডিজরা
সিরিজের একমাত্র টি২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এক জয়ই পায় ওয়েষ্ট ইন্ডিজ। এভিন লুইজের অসাধারণ এক সেঞ্চুরিতে ভারতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় ক্যারিবীয়রা। ভারতের দেওয়া ১৯১ রানের মোটামুটি কঠিন টার্গেটই লুইজের ৬২ বলের ঝোড়ো ১২৫ রানের হার না মানা ইনিংসে ৯ বল হাতে রেখে সহজেই টপকে যায় ওয়েষ্টইন্ডিজ। দীর্ঘ বিরতির পর ফেরা গেইল ২০ বলে ১৮ করে ফিরলেও ১২ ছয়ে অপরাজিত ১২৫ রানের দুর্দান্ত ইনিংসই খেলেন লুইজ। আর এমন ম্যাচের দিনেও জরিমানার কবলে পড়েছে ওয়েষ্টইন্ডিজ।
স্লো ওভার রেটের কারনেই এ জরিমানা গুনতে হচ্ছে তাদের। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করানোয় অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট কে ম্যাচ ফির ২০ শতাং ও দলের অন্যদের ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ক্যারিবীয় অধিনায়ক দোষ স্বীকার করায় ও শাস্তি মেনে নেওয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
