বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 53 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসে চাঙ্গা দক্ষিণ আফ্রিকা এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। ঘরের মাঠ হাইভেল্ডের কন্ডিশনে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল প্রস্তুত করেছে প্রোটিয়া নির্বাচকমণ্ডলী।

টেম্বা বাভুমার নেতৃত্বাধীন এই স্কোয়াডে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটার টনি ডি জর্জি এবং নির্ভরযোগ্য পেসার আনরিখ নরকিয়া। পাশাপাশি মিডল অর্ডারে শক্তি বাড়াতে যুক্ত করা হয়েছে জুবায়ের হামজাকে, যদিও পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জায়গা পাননি পেসার লুঙ্গি এনগিডি।

পেস ও বাউন্সের জন্য পরিচিত হাইভেল্ডের পিচ বিবেচনায় রেখে দলে পেসারের আধিক্য রাখা হয়েছে। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের পাশাপাশি বাংলাদেশ দলের পেস আক্রমণকেও যথেষ্ট সমীহ করছে স্বাগতিকদের কোচিং স্টাফ।

সিরিজের সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট এবং ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। দুই দলই এই সিরিজের মাধ্যমে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজেদের সংগ্রহে নিতে মুখিয়ে আছে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: 

টেম্বা বাভুমা, মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশাভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন