এই ছবি কোনো অপরাধ নয়
-
1
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, তবুও সেমিফাইনালে ভারত
-
2
শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড
-
3
মিলারের তাণ্ডব ও বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
-
4
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ডেভিড বুন
-
5
এশিয়ান গেমসে না খেলেই দেশে ফিরছেন শান্ত
এই ছবি কোনো অপরাধ নয়
এই ছবি কোনো অপরাধ নয়
এই টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় ছবি তোলা নিয়ে কোনো নীতিমালা বা বিধিনিষেধের কথা বিসিবির পক্ষ থেকে কখনও জানানো হয়নি। তার পরও কোনো আপত্তি থাকলে ‘প্রতিবাদপত্র’ দেওয়া যেত। কিন্তু যে ভাষায় ও যে প্রক্রিয়ায় ডেইলি সান-এর ফটোসাংবাদিক তানভিন তামিমকে ‘ওয়ার্নিং’ দেওয়া হয়েছে, তা চরম আপত্তিজনক এবং স্বাধীন সাংবাদিকতার পথে নিশ্চিতভাবেই আঘাত।
ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে বিসিবির কাছে দাবি করা হয়েছিল, ওই ওয়ার্নিং লেটারের ভাষা ও প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করতে এবং এজন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। বিসিবির পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে ক্রীড়া সাংবাদিকরা এই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল পুরোপুরি বর্জন করছে।
