ইনজুরিতে ছিটকে গেলেন কোয়েটজি ও মাফাকা, বাংলাদেশ সিরিজে নতুন মুখ দক্ষিণ আফ্রিকায়
-
1
আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় একঝাঁক বাংলাদেশি, নেই সাকিব-মুস্তাফিজ
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের জয় ইংল্যান্ডের
-
3
সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, লাঞ্চে শান্ত-হৃদয় ক্রিজে
-
4
সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের বড় জয় দক্ষিণ আফ্রিকার
-
5
সিরিজ হার, হতাশার মাঝেও হৃদয়ের ব্যাটিং ভালো লেগেছে শান্তর
ইনজুরিতে ছিটকে গেলেন কোয়েটজি ও মাফাকা, বাংলাদেশ সিরিজে নতুন মুখ দক্ষিণ আফ্রিকায়
ইনজুরিতে ছিটকে গেলেন কোয়েটজি ও মাফাকা, বাংলাদেশ সিরিজে নতুন মুখ দক্ষিণ আফ্রিকায়
আসন্ন বাংলাদেশ সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন দুই ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি ও কুয়েনা মাফাকা। তাদের বদলি হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নতুন মুখসহ কয়েকজন ক্রিকেটার।
ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই ছিলেন কোয়েটজি। গত ২২ নভেম্বর পচেফস্ট্রুমে সিএসএ ৪-দিনের সিরিজ ডিভিশন ১-এর ম্যাচে নর্থ ওয়েস্টের বিপক্ষে লায়ন্সের হয়ে খেলতে গিয়ে অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েন তিনি। ওই ম্যাচে ৪৭ বলে ৫৭ রান করার পাশাপাশি ১৫ ওভার বল করে ১৮ রানে ২ উইকেট নিয়েছিলেন কোয়েটজি। তবে নর্থ ওয়েস্ট ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে আর বল করেননি তিনি।
অন্যদিকে, কুয়েনা মাফাকা ডান হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় ফের চোট পেয়েছেন। বৃহস্পতিবার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) এক বিবৃতিতে জানানো হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একদিনের সিরিজের দক্ষিণ আফ্রিকা 'এ' দলেও ছিলেন এই তরুণ পেসার।
বাংলাদেশ সিরিজে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাইটসের বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন। ২৬টি লিস্ট এ ম্যাচে তার গড় ২৫.৫৭। এছাড়া টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন লায়ন্সের ১৮ বছর বয়সী ব্যাটার ও বাঁহাতি মিডিয়াম পেসার জেজে বাসন। মাত্র ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ৭.০৮ ইকোনমিতে ৫ উইকেট নিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
নতুন ডাক পাওয়া বাকি দুজনের চেয়ে অভিজ্ঞ ইথান বশও টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন। এর আগে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চলতি বছরের সেপ্টেম্বরে।
এদিকে মাফাকা ছিটকে যাওয়ায় ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 'এ' দলে ডলফিন্সের দুই পেসার বায়ান্ডা মাজোলা ও ওকুহলে সেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
