শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান, দিলেন আর্থিক সহায়তা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ভারত
-
2
বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট, বাদ পড়লেন ওয়েদারাল্ড, দলে রেনশ
-
3
ম্যাকাই ইতিহাস ছুঁলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট, বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট
-
4
ডারউইনে ইতিহাস গড়ার পর বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নে বিভোর হাসান মাহমুদ
-
5
মাহিদুল অঙ্কনের নেতৃত্বে সাউথ আফ্রিকা সফরের এ দল ঘোষণা, চূড়ান্ত সময়সূচি
শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান, দিলেন আর্থিক সহায়তা
শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান, দিলেন আর্থিক সহায়তা
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীন আলমের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি এবং পারিবারিক আর্থিক সংকটের কারণে মাঠের বাইরে থাকা শাহীন আলমকে শনিবার সকালে রাজধানীর মিরপুরে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে এই অনুদান তুলে দেওয়া হয়। শাহীন আলম গত কয়েক বছর ধরে ইনজুরি এবং পরিবারের অসচ্ছলতার কারণে দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া এই কুড়িগ্রামের ক্রিকেটার প্রথম বিভাগ লিগে কোনো দল না পাওয়ায় উপার্জনের পথও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
আমিনুল হক এই সময় বলেন, "বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো মেধাবী পেসার হারিয়ে যাবে, তা হতে পারে না। তাঁর কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি শাহীনকে আবারও মাঠে ফিরতে অনুপ্রাণিত করবে।"
সহায়তা পাওয়ার পর শাহীন আলম তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবারও ক্রিকেটে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
