রোহিতের সঙ্গে কি হয়েছিল জানালেন তানজিম সাকিব নিজেই
-
1
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
2
আবারো হোবার্ট হারিকেন্সে খেলবেন রিশাদ
-
3
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
-
4
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, বদলেছে প্রস্তুতি ম্যাচের সূচি
-
5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
রোহিতের সঙ্গে কি হয়েছিল জানালেন তানজিম সাকিব নিজেই
রোহিতের সঙ্গে কি হয়েছিল জানালেন তানজিম সাকিব নিজেই
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ নেপালের বিপক্ষে ম্যাচে নেপাল দলপতি রোহিত পডেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় বাংলাদেশের পেসার তানজিম সাকিবকে। ঘটনাটি ঘটে নেপালের ইনিংসের ৩য় ওভারের শেষ বলে। সেই ওভারেই প্রতিপক্ষের ২ টি উইকেট শিকার করেছিলেন সাকিব। এরপরেই কিছু একটা হয় এবং রোহিত ও সাকিব দুজনকেই মাঠে তর্কে জড়াতে দেখা যায়।
পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাজস্কি । দুজনের মধ্যে তর্কের কারণ তখন বোঝা যাচ্ছিল না। অবশ্য ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন তানজিম সাকিব।
তানজিম সাকিব বলেন, ‘এটা সহজাত ছিল, পরিকল্পনা করে করিনি। সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে ছিল, যেটা আমি পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ কেন? আমি জায়গামতো বোলিং করার চেষ্টা করেছি। আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে। এটা পরিকল্পনা করে করি না।’
নেপালের বিপক্ষে ম্যাচের আগেই আক্রমণাত্নক খেলার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। তিনি মনে করেন, ‘যেকোনো মুহূর্তে আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমি রোহিতকে বলছিলাম, কাজটা সহজ নয়। আলহামদুলিল্লাহ, আমরা ম্যাচটা জিতেছি।’
এদিন নেপালের বিপক্ষে ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের হয়ে এটাই তাঁর সেরা স্পেল কি না, এ প্রশ্নে তানজিম বলেছেন, ‘আমারও সেটা মনে হয়। আমি এই স্পেলটা করতে খুব উপভোগ করেছি। আজকে বোলিং করতে খুব উপভোগ করেছি। নেপালের পেসাররাও ভালো করেছে, আমরা সেটা লক্ষ করেছি। তারা অতিরিক্ত বাউন্স পেয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা উইকেটে জোরে বল করতে চেয়েছি। এরপর দেখতে চেয়েছি কী হয়।’
