আমি ব্যর্থ হয়েছি, কোকোর অবদান স্মরণে তামিমের ক্ষমাপ্রার্থনা
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আমি ব্যর্থ হয়েছি, কোকোর অবদান স্মরণে তামিমের ক্ষমাপ্রার্থনা
আমি ব্যর্থ হয়েছি, কোকোর অবদান স্মরণে তামিমের ক্ষমাপ্রার্থনা
আরাফাত রহমান কোকোর স্মৃতিতে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হলো; তামিম ইকবাল প্রকাশ্যে অনুতপ্ত এই স্বীকারোক্তি করেন।
রোববার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ৯ জন ক্রীড়াবিদকে কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রয়াত ক্রীড়া সংগঠক কোকোর অবদান স্মরণ করে অনুতপ্ত হয়ে বলেন, “আমি তাকে ওদিন বলেছিলাম যে, না, ম্যাডাম আমি বলব। তবে আনফরচুনেটলি আমিও ব্যর্থ, এত বছরে তাঁকে নিয়ে পাবলিকলি যেভাবে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, সেটা পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাঁর পরিবারের কাছে।”
তামিম স্মরণ করেন, ২০১৩ সালে নিজের বিয়ের নিমন্ত্রণ দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র সঙ্গে কোকোর অবদান নিয়ে কথা হয়েছিল।
তিনি আরও জানান, কোকো ছাড়া দেশের ক্রিকেট আজকের মতো দ্রুত উন্নতি পেতো না। মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ তৈরিতে এবং আলাদা স্টেডিয়ামের পরিকল্পনা বাস্তবায়নে কোকোর অবদান অনস্বীকার্য।
বাস্তব সত্য হলো, কোকোর নেতৃত্বে গড়ে ওঠা গেম ডেভেলপমেন্টের ফলেই আজ বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং তামিম ইকবালের মতো খেলোয়াড়রা উচ্চমানের দক্ষতা অর্জন করতে পেরেছেন।
কোকো ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর উপদেষ্টা পরিষদের সদস্য ও গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। এই সম্মাননা অনুষ্ঠান দেশের ক্রিকেট জগতে তাঁর অবদান স্মরণ ও শ্রদ্ধা জানানোর বিশেষ মুহূর্ত হিসেবে রূপ নিয়েছিল।
