ফিক্সিং ইস্যুতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
-
1
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
-
2
চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি
-
3
ধীরগতির ওভার রেটের শাস্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ পয়েন্ট হারাল ইংল্যান্ড
-
4
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা
-
5
নাইটক্লাব কাণ্ড ভুলে মাঠে স্টোকস-অ্যাটকিনসন, সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড
ফিক্সিং ইস্যুতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
ফিক্সিং ইস্যুতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিবিরোধী তদন্তের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সিলেট টাইটান্স।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, রেজওয়ান কবির সিদ্দিক সিলেট টাইটান্সের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
বিবৃতিতে বলা হয়, বিপিএলের ১২তম আসর (২০২৫-২৬) শুরুর আগে স্বল্প সময়ের জন্য তার সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে তার চুক্তি বাতিল করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তার অ্যাক্রেডিটেশন বাতিলের অনুরোধও জানানো হয়েছিল।
সিলেট টাইটান্স আরও জানায়, দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. নাসিম আহমেদ নয়ন। তাই গণমাধ্যমকে রেকর্ড সংশোধনের আহ্বান জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, রেজওয়ান সিদ্দিককে টাইটান্সের প্রতিনিধি হিসেবে উল্লেখ না করতে।
উল্লেখ্য, রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্যান্য বিষয়ে বাজি ধরার অভিযোগ পাওয়া গেছে।
