শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

মাজ সাদাকাতের দায়িত্বশীল ৯৬ এবং অধিনায়ক সাহিবজাদা ফারহানের ৭৩ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিকরা।

রোববার প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান তোলে পাকিস্তান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাকিস্তানের সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ ছিল ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ২৩২ রান।

জবাব দিতে নেমে পেসার মোহাম্মদ ইমরানের সুইংয়ের সামনে কোণঠাসা হয়ে পড়া শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান তুলতে সক্ষম হয়। এতে সফরকারীরা টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ হারল।

টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার রান তোলার গতি বাড়ান ক্যাচ মিসের সুযোগ নিয়ে। ১১ রানে থাকা অবস্থায় লঙ্কান ফিল্ডার সিনাত জয়াবর্ধনে সহজ ক্যাচ মিস করলে জীবন পান পাকিস্তান অধিনায়ক ফারহান। জীবনের পূর্ণ সুযোগ নিয়ে ৫টি ছক্কা ও ৪টি চারে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ১৫তম ওভারে দাসুন শানাকার বলে আউট হওয়ার আগে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন তিনি।

অন্যপ্রান্তে সম্প্রতি সিপিএলে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করা তরুণ বাঁহাতি ব্যাটার মাজ সাদাকাতকেও ৪৪ রানে থাকা অবস্থায় জীবন দেন নুয়ান থুশারা। ৫১ বলে ৭টি ছক্কা ও ৬টি চারে ৯৬ রান করা সাদাকাত ইনিংসের শেষ বলে এশান মালিঙ্গার শিকার হয়ে সেঞ্চুরি হাতছাড়া 

২১৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। সালমান মির্জার বলে প্রথম ওভারেই আউট হন লাহিরু উদারা। এরপর বল হাতে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা পেসার মোহাম্মদ ইমরান।

একটানা ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট (জয়াবর্ধনে ২২, অধিনায়ক কুশল মেন্ডিস ৯, শান আরচ্চিগে ০) তুলে নেন ইমরান। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। শেষদিকে মাহিশ থিকশানার অপরাজিত ৩২ ও চামিন্দু বিক্রমাসিংহের ২৯ রান কেবল হারের ব্যবধানই কমায়।

সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। একই মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর এই দুই দলের সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে যুক্ত হবে ইংল্যান্ড।