গ্লোবাল টি-টোয়েন্টিতে নতুন ঠিকানায় সাকিব
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
5
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
গ্লোবাল টি-টোয়েন্টিতে নতুন ঠিকানায় সাকিব
গ্লোবাল টি-টোয়েন্টিতে নতুন ঠিকানায় সাকিব
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের সাকিব আল হাসান এবার পেলেন নতুন দল। আগের আসরে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেললেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরের নতুন সংস্করণে বাঁহাতি অলরাউন্ডার সাকিব খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়।
বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ সিজন খেলবেন সাকিব। গেল আসরে মন্ট্রিয়ল টাইগার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। এবার সাকিব দল বদলে গেলেন নতুন ঠিকানায়। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই প্রথমে দলে টানে বাংলা টাইগার্স মিসিসাগা ফ্র্যাঞ্চাইজি।
এরপর তারা যুক্ত করে পাক তারকা ব্যাটার ইফতিখার আহমেদকে। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, নামিবিয়ার ডেভিড ভিসাও হলেন সাকিবের সতীর্থ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান। ১৩ ম্যাচে ২২৫ রানের পাশাপাশি ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলে।
আগামী ২৫ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর। ব্র্যাম্পটনের মাঠে গড়াবে টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ।
