মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
-
5
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস
মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস
জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুরাতন। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ), বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলা শন উইলিয়ামস নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বাংলাদেশেই।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১২ মে) বাংলাদেশের বিপক্ষে ৫ম টি-টোয়েন্টিতে খেলা শন উইলিয়ামসের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ।
নিজের শেষ ম্যাচে ১ ওভার হাত ঘুরিয়ে ১২ রান হজম করা উইলিয়ামস ব্যাট করার সুযোগ পাননি। ব্রায়ান বেনেট, সিকান্দার রাজার ব্যাটে চড়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দল।
ম্যাচ শেষে গণমাধ্যমকে শন উইলিয়ামস বলেন, 'সম্ভবত এটিই ছিল এই ফরম্যাটে আমার শেষ ম্যাচ। আমি অবসর নিব।'
সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বললেও বাকি দুই ফরম্যাটে খেলে যাবেন তিনি।
জিম্বাবুয়ের পক্ষে ৮১ টি-টোয়েন্টি খেলেছেন শন উইলিয়ামস। ২৩.৪৮ গড়ে রান করেছেন ১৬৯১, ২৮.৬২ গড়ে উইকেট নিয়েছেন ৪৮ টি।
