শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

লন্ডনের ওভালে সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারক ম্যাচে শ্রীলঙ্কাকে ২২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটারদের তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৫ রান তোলার পর, স্পিনার ও পেসারদের যৌথ আক্রমণে শ্রীলঙ্কাকে মাত্র ১৩২ রানেই অলআউট করে দেয় ইংলিশরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুতেই শূন্য রানে ওপেনার বেন ডাকেট আউট হলেও তা ইংলিশদের রানের গতিতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। টম ব্যাণ্টন এবং অধিনায়ক হ্যারি ব্রুক লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান।

ব্যাণ্টন ১০৫ বলে ১৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২৬ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন। হ্যারি ব্রুক ৬৬ বলে ৭৭ এবং জর্ডান কক্স মাত্র ৫২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেললে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রানের পর্বতসম স্কোর দাঁড় করায়। 

শ্রীলঙ্কার হয়ে অসিথা ফার্নান্দো ৩টি এবং শচিন্দু কলম্বগে ২টি উইকেট শিকার করেন।

৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৯.১ ওভারেই মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং উপহার দেন অভিজ্ঞ স্পিনার লিআম ডসন, যিনি ২৬ রান খরচায় ৩টি উইকেট নেন। এছাড়া গাস অ্যাটকিনসন ২টি এবং উইল জ্যাকস, সনি বেকার, জেমি ওভারটন ও জো রুট ১টি করে উইকেট লাভ করেন।

১০৫ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে ম্যাচের সেরা