সাকিবের সর্বনাশে হাসানের পৌষ মাস
-
1
ইংল্যান্ডের ৪২৯ রান টপকে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
-
2
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন লিটন-তাসকিন
-
3
ইনজুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষান
-
4
বিনা মূল্যে টেস্ট ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি, মিরপুরের নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশ ফ্রি
-
5
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
সাকিবের সর্বনাশে হাসানের পৌষ মাস
সাকিবের সর্বনাশে হাসানের পৌষ মাস
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন পেসার তানজিম হাসান সাকিব। তার জায়গায় দলে ঢুকলেন হাসান মাহমুদ। তবে বিকিএসপিতে এই সময়ে ডিপিএল ম্যাচ খেলা হাসান মাহমুদ রাতের ফ্লাইটে আসবেন চট্টগ্রামে। কাল সকাল ১০ টায় বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ওয়ানডে।
কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ১-১ সমতায় থাকা সিরিজে যে জিতবে তাদের হাতেই ওঠবে ট্রফি।
এর আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটের কারণে শেষ ম্যাচ খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া সাকিবকে শেষ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরমাঝেই বিসিবি ঘোষণা করল, ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচ খেলতে থাকা হাসান মাহমুদ ঢুকলেন তৃতীয় ওয়ানডের দলে।
পেসার তানজিম হাসান সাকিব ইনজুরির কারণে আগামীকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, 'তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা এবং অস্বস্তি অনুভব করছেন। আজকে অনুশীলনে সে ভালো বোধ করেননি এবং আগামীকাল খেলার জন্য ফিটও নয়।'
চলমান ডিপিএল ম্যাচ শেষে হাসান মাহমুদ ধরবেন চট্টগ্রামের বিমান। রাতে চট্টগ্রামে পৌঁছে সকালে নেমে যেতে পারেন ম্যাচ খেলতেও।
