ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন লিটন-তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 54 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন লিটন-তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন লিটন-তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন লিটন-তাসকিন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন বাংলাদেশে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে মিরপুরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। সফরকারীদের বিরুদ্ধে ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টকে সামনে রেখে শুক্রবার ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজ চলাকালে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। তার অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্বে ছিলেন তাওহীদ হৃদয়। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরেছেন লিটন, যা দলের ব্যাটিং লাইনআপে বড় স্বস্তি ফিরিয়ে এনেছে।

আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সৌম্য সরকার এবং ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। অপরদিকে লাল বলের ক্রিকেটে পুনরায় যুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। তার সঙ্গে মূল পেস ইউনিটে আছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগকে শক্ত করতে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের পাশাপাশি রাখা হয়েছে নাঈম হাসানকে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায়। ঢাকা টেস্ট শেষ করে উভয় দল চ্যাটার্ড ফ্লাইটে সিলেটে পৌঁছাবে, যেখানে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত গড়াচ্ছ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্যারেবিয়ানরা।

প্রথম টেস্টে বাংলাদেশ দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।