বিনা মূল্যে টেস্ট ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি, মিরপুরের নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশ ফ্রি
-
1
একই ভুল বারবার করছি, আফগানদের কাছে হেরে ব্যাটিং বিপর্যয়ের কাঠগড়ায় তাওহীদ হৃদয়
-
2
স্যামসন ও ধীরের তাণ্ডবে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের অবিশ্বাস্য জয়
-
3
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিদায়
-
4
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতেই বিপাকে আলিস, আবার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন
-
5
ইংল্যান্ডের ৪২৯ রান টপকে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
বিনা মূল্যে টেস্ট ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি, মিরপুরের নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশ ফ্রি
বিনা মূল্যে টেস্ট ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি, মিরপুরের নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশ ফ্রি
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখার অনন্য সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত গ্যালারিতে দর্শকরা বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ১ম টেস্টের পুরো পাঁচ দিনই মিরপুর স্টেডিয়ামের 'নর্থ' এবং 'সাউথ' গ্যালারিতে কোনো টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন দর্শকরা। দেশের ক্রিকেটপ্রেমীদের মাঠে এসে সরাসরি খেলা উপভোগে উৎসাহিত করতেই বিসিবির এই বিশেষ উদ্যোগ।
তবে বিসিবি জানিয়েছে, এই বিশেষ সুবিধা সুবিধাটি শুধুমাত্র নর্থ ও সাউথ গ্যালারির জন্যই প্রযোজ্য। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি বক্সের জন্য টিকিট কাটতে হবে এবং নির্ধারিত নিয়মাবলী বহাল থাকবে।
