কানপুরে বৃষ্টিতে পন্ড ২য় দিনের খেলা
-
1
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
2
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
কানপুরে বৃষ্টিতে পন্ড ২য় দিনের খেলা
কানপুরে বৃষ্টিতে পন্ড ২য় দিনের খেলা
গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ২য় টেস্টের ১ম দিনে ছিল বৃষ্টির দাপট। ২য় দিনে এসে দাপট এতটাই যে মাঠে গড়ায়নি একটি বলও।
গতকাল ১ম সেশনে হয়েছিল ২৬ ওভারের খেলা, পরে লাঞ্চ বিরতির পর হয় আরও ৯ ওভারের খেলা। ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ দল। ২ ওপেনারের পর সাজঘরে ফিরেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
৪০ রান করে মুমিনুল হক ও ৬ রান করে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। আজ ২য় দিনে এই দুই ব্যাটারের মাঠে নামার কথা ছিল।
তবে বৃষ্টিতে তা সম্ভব হয়নি। দুই দলই হোটেল থেকে স্টেডিয়ামে আসলেও বেশিক্ষণ থাকেননি। কানপুরে রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকেও ছিল বৃষ্টি। টিম হোটেলে ফিরে যান দুই দলের খেলোয়াড়ই।
গোটা মাঠই ঢাকা ছিল কাভারে, গ্রাউন্ড স্টাফরা কাভারের উপরে জমে থাকা পানি নিষ্কাষণের চেষ্টা করলেও একবারও উইকেট থেকে কাভার সরেনি।
বাংলাদেশ সময় বেলা ২ টা ৩৩ মিনিটে আনুষ্ঠানিক ঘোষণা আসে ২য় দিনের খেলা পরিত্যক্ত হবার। কানপুরে আগামিকালেও আছে বৃষ্টির পূর্বাভাস।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
বাংলাদেশ ১০৭/৩ (৩৫), জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; আকাশ দ্বীপ ১০-৪-৩৪-২, অশ্বিন ৯-০-২২-১।
