বৈভব সূর্যবংশীর ঝড়, ৫৩ বলে ২০৪, দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 13 মিনিট আগে আপডেট: 20 সেকেন্ড আগে
বৈভব সূর্যবংশীর ঝড়,  ৫৩ বলে ২০৪, দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড

বৈভব সূর্যবংশীর ঝড়, ৫৩ বলে ২০৪, দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড

বৈভব সূর্যবংশীর ঝড়, ৫৩ বলে ২০৪, দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড

দোহার এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারত এ দলের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী।

ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী, যা জেক ফ্রেজার-ম্যাকগার্কের আগের রেকর্ডকে এক বল পেছনে ফেলে। এরপর আরও বিধ্বংসী হয়ে উঠে পরের ১০০ রান করেন মাত্র ২৪ বলে। তাতে ৫২ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে চ্যাড বোজের গড়া ১০৩ বলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন তিনি।

১৬তম লিস্ট এ ইনিংসে এটি ছিল সূর্যবংশীর মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। এই ইনিংসের মধ্য দিয়ে লিস্ট এ ক্রিকেটে একসঙ্গে চারটি দ্রুততম মাইলফলকের মালিক হয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ১১ বলে দ্রুততম ফিফটি করার পর এই ম্যাচে ২৮ বলে দ্রুততম সেঞ্চুরি, ৪০ বলে দ্রুততম ১৫০ (গত বছর বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে করা নিজের ৫৯ বলের রেকর্ড ভেঙে) এবং ৫২ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন এই তরুণ।

নিজের ২০৪ রানের ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী একটি লিস্ট এ ইনিংসে যা সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ডি'আর্সি শর্টের ২৩ ছক্কার রেকর্ড ছিল এটি। ইউএইর দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যবংশী একাই করেন ২০৪ রান। ম্যাচের ১৩তম ওভারে ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর ১৪.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত এ দল।