পিএসএল হবে বিশ্বের এক নম্বর লিগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএল হবে বিশ্বের এক নম্বর লিগ

পিএসএল হবে বিশ্বের এক নম্বর লিগ

পিএসএল হবে বিশ্বের এক নম্বর লিগ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দ্রুতই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

পিসিবির বোর্ড অব গভর্নরসের বৈঠকে তিনি বলেন, বর্তমানে বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণীয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে পিএসএল। বৈঠকে ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন দেওয়া হয়।

“পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজারে পরিণত হয়েছে। খুব শিগগিরই এটি বিশ্বের এক নম্বর লিগে পরিণত হবে,” বলেন নকভি।

বোর্ড ২০২৬ মৌসুমের জন্য রেকর্ড পরিমাণ ফ্র্যাঞ্চাইজি নিলামের সফলতাকেও স্বাগত জানিয়েছে, যা লিগটির বাণিজ্যিক সম্ভাবনার বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, পিএসএলে বল টেম্পারিং ইস্যুতে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান।

সূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে করাচি কিংস দলের পক্ষ থেকে ১৩তম ওভার থেকেই চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানানো হয় যে ফখর জামান বলের সঙ্গে অস্বাভাবিক কিছু করছেন। এরপর ম্যাচ রেফারি অন-ফিল্ড আম্পায়ারদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।

শেষ ওভারের আগে আম্পায়ার ফয়সাল আফ্রিদি বল পরীক্ষা করে সন্দেহ করেন যে এটি কোনো বাহ্যিক বস্তুর মাধ্যমে বিকৃত করা হয়েছে। এরপর বল পরিবর্তন করা হয় এবং প্রতিপক্ষ দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।

পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও পিএসএলের টেকনিক্যাল কমিটি তা খারিজ করে দেয়। তাদের মতে, আম্পায়ার ও ম্যাচ রেফারির সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ ছিল।

নিষেধাজ্ঞার কারণে লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচটি মিস করেছেন ফখর জামান এবং আগামী ৯ এপ্রিলের ম্যাচেও তিনি খেলতে পারবেন না।