নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে প্রোটিয়াদের বিশাল জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 5 মিনিট আগে
নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে প্রোটিয়াদের বিশাল জয়

নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে প্রোটিয়াদের বিশাল জয়

নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে প্রোটিয়াদের বিশাল জয়

কনর এস্টারহাইজেন ও দুয়ান জানসেনের নৈপুণ্যে নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা।

উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নামিবিয়াকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৫ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে দুয়ান জানসেনের মারাত্মক বোলিং তোপে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।  

প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা ভালো না হলেও তিন নম্বরে নামা টনি ডি জর্জি ও কনর এস্টারহাইজেনের চমৎকার জুটিতে শক্ত ভিত পায় আফ্রিকা। উইকেটের চারিপাশে নান্দনিক শটের প্রদর্শনী সাজিয়ে এস্টারহাইজেন ১১০ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাকে চমৎকার সঙ্গ দেওয়া টনি ডি জর্জি ৮৭ বলে করেন ৭৯ রান।

শেষের দিকে ডেওয়াল্ড ব্রেভিসের ৩০ বলে ৩৭ রান এবং ইথান বশের ১৩ বলে অতিমানবীয় ২৯ রানের ক্যামিওতে দক্ষিণ আফ্রিকা ৩৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। নামিবিয়ার পক্ষে পেসার জ্যাক ব্রাসেল ৪টি উইকেট শিকার করেন।

৩৩৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার দুই পেসার দুয়ান জানসেন ও ইথান বশের তোপে মাত্র ১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৮৪ বলে ৬৮ রানের এক লড়াই সংগ্রামের ইনিংস খেললেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে রুবেন ট্রাম্পেলম্যানের ২৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস সত্ত্বেও ৪১.৫ ওভারে ১৭৮ রানে অলআউট হয় নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করে ৯ ওভারে ৩১ রান খরচায় ৪ উইকেট নেন দুয়ান জানসেন। এছাড়া ইথান বস ২৭ রানে নেন ৩টি উইকেট।