শারজাহ টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের দাপট, টেলরের সেঞ্চুরি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 22 সেকেন্ড আগে
শারজাহ টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের দাপট, টেলরের সেঞ্চুরি

শারজাহ টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের দাপট, টেলরের সেঞ্চুরি

শারজাহ টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের দাপট, টেলরের সেঞ্চুরি

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেছে জিম্বাবুয়ে। ব্র্যান্ডন টেলরের চমৎকার সেঞ্চুরি ও ব্রায়ান বেনেটের ফিফটিতে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩২৬ রান তুলে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারান ৬০ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। কিছুটা ভাগ্যের সহায়তা পেয়ে কাইয়া ৫১ বলে ৩৪ রান করে কাইস আহমেদের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। এরপর কারান ১৩ বলে ৪২ রান করে মোহাম্মদ সলিমের চমৎকার একটি ইয়র্কারে বোল্ড হন।

পরের গল্পটা শুধুই ব্র্যান্ডন টেলর ও ব্রায়ান বেনেটের। ১২৫ রানে ২ উইকেট হারানোর পর এই দুজন মিলে গড়ে তোলেন ১৩৭ রানের এক বিশাল পার্টনারশিপ। ২০১৮ সালের পর টেস্টে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান টেলর। তিনি ১২৩ বলে ৮৮ রান তুলে আফগান স্পিনার জিয়া-উর-রহমানের ওপর ছড়ি ঘোরান। জিয়া-উর-রহমানকে চারটি ছক্কা হাঁকিয়ে ৯৫ রান থেকে সলিমের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চাবুক সেঞ্চুরির (১৩১ রান) পর হাসমতউল্লাহ শাহিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

টেলরের বিদায়ের পর দ্রুত কিছু উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়েছিল জিম্বাবুয়ে। ২৬২ রানে ২ উইকেট থেকে দেখতে দেখতে ২৮৭ রানে ৫ উইকেট হয়ে যায় তাদের। ক্রেইগ এরভিন ও অভিষিক্ত অ্যান্টুম নাকভিকে দ্রুত তুলে নেন জিয়া-উর-রহমান।

তবে দিনের বাকি অংশে আর কোনো বিপদ হতে দেননি ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে বেনেট দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৬১ রানে অপরাজিত আছেন, তার সাথে অন্য প্রান্তে অপরাজিত রয়েছেন মাধেভেরে। 

আফগানিস্তানের পক্ষে জিয়া-উর-রহমান ২টি উইকেট নেন।