নিজের পজিশন নিয়ে এখনো ভাবেন ইমরুল
-
1
লুঙ্গি এনগিডির চোট, অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার
-
2
ফাইনালে জ্যামাইকা, বিদায় মিরাজের গায়ানার
-
3
শুটিংয়ে কাঁধে আঘাত, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন রবীন্দ্র
-
4
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষনা, নেই নাহিদ ও তাসকিন
-
5
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
নিজের পজিশন নিয়ে এখনো ভাবেন ইমরুল
নিজের পজিশন নিয়ে এখনো ভাবেন ইমরুল
৯ বছর পেরিয়ে ১০ বছরে পা দিয়েছে ইমরুল কায়েসের ক্যারিয়ার। এই এই ন’বছরে কতবার যে দলে ঢুকেছেন আর দল থেকে বের হয়েছেন সেটা ইমরুল কায়েসের মত সবারই জানা।
তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ভালোই বোঝাপড়া ইমরুল কায়েসের। কিন্ত কেনই বা মাঝে মাঝে ছিটকে পড়েন দল থেকে সেটা বুঝে উঠাই যেন মহা মুশকিল।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যে আগের চাইতে অনেক পেশাদার সেটা আর বলার অপেক্ষা রাখেনা। এই দলে এখন যায়গা করে নিতে হলে নিজের পজিশনের জন্য দিতে হয় কঠিন পরীক্ষা। যেমনটা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ থেকে শুরু করে মিরাজ, মোসাদ্দেক, মোস্তাফিজকে ও দলে টিকে থাকতে হলে দিতে হয় কঠিন পরীক্ষা। ইমরুল কায়েসও দিয়েছেন তেমনই। তবে ঠিক রাখতে পারেননি নিজের যায়গা। একবার ওপেনিং তো আরেকবার ওয়ানডাউনে।
গতকাল মঙ্গলবার বিসিবি’র একাডেমি মাঠে এ নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। কথা বলেন নিজের ব্যাটিং পজিশন নিয়ে।
এই ওপেনার সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং করেন তিন নাম্বার পজিশনে। এই পজিশনে ব্যর্থই হয়েছেন তিনি।
এত ঘন ঘন পজিশন পরিবর্তনে বিরক্ত ইমরুল কায়েস বলেন, ‘এই সমস্যাটা আমার একার নয়,দলের সবার জন্য সমস্যা। এমন ঘন ঘন পরিবর্তন দলে অস্বস্তির সৃষ্টি করে। এটা শুধু ক্রিকেটেই নয়, প্রভাব ফেলে জীবনের সব যায়গাতেই।’
এমন ঘন ঘন পরিবর্তন হলেও ইমরুল কায়েস ওয়ানডে-টেস্ট মিলে দারুণ ধারাবাহিক। যদিও ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটি প্রমান করতে।
ইমরুল যায়গা পেয়েছেন আসন্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রাথমিক দলেও। এ নিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা সবার জন্যই অনেক বড় সুযোগ। ব্যাক্তিগত ভাবে আমি কোন কিছু টার্গেট করে খেলিনা। সেটা করলে চাপ পড়ে নিজের উপর। সুযোগ পেলে বড় ইনিংস খেলার চেষ্টা করবো।’
ইমরুল কায়েস মনে করেন, অষ্ট্রেলিয়াকেও হারানো সম্ভব। কেন না গত বছরই ঘরের মাঠে টাইগাররা হারিয়ে দেয় শক্তিশালী ইংল্যান্ড দলকে।
