আমার ভূমিকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ: মিরাজ
-
1
বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার
-
2
পাকিস্তানকে সামান্য এগিয়ে রাখলেন শান্ত, তবুও আত্মবিশ্বাসী বাংলাদেশ
-
3
বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ
-
4
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
-
5
বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম
আমার ভূমিকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ: মিরাজ
আমার ভূমিকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ: মিরাজ
প্রথম ম্যাচে ৯২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আগামীকাল একই মাঠে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ভয়ংকর হয়ে ওঠা আফগান বোলিং আক্রমণ থাকা সত্ত্বেও শারজায় কখনো জিততে না পারা বাংলাদেশের সামনে এখনো সুযোগ আছে, জানালেন মেহেদী হাসান মিরাজ। তিনি মনে করিয়ে দিলেন এখন ই হতাশ না হতে, হাতে আছে এখনো দুটি ম্যাচ।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিলো ৮ মাস আগে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। দীর্ঘদিন পরে ওয়ানডে ফরম্যাট খেলতে নামা বাংলাদেশের সামনে আফগান বধের সুযোগ এখনো আছে জানিয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বলেন,
"আমাদের সুযোগ আছে, এখনও দুটো ম্যাচ আছে। দুটি ম্যাচ নিয়ে না ভেবে, পরের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ব্যাকফুটে আছি। সর্বশেষ ওয়ানডে খেলেছি ৭-৮ মাস, ঐ ব্যাপারটাও কাজ করছিল। মাঠ নিয়ে একটা ধারণা হয়েছে।"
পেসাররা ভালো বল করলেও বোলিংয়ে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মিরাজ। তিনি বলেন, "পেসাররা ভালো শুরু এনে দিয়েছিল। আমার কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারিনি। আমি ও রিশাদ যদি মাঝখানে দুটি উইকেট বের করতে পারতাম কাজটা সহজ হয়ে যেত। রান হয়ত কম দিয়েছি তবে দল আমার কাছে উইকেট আশা করে, আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উইকেট নিলে ও রান পেলে দলের জয়ের ক্ষেত্রে উপকার হয়।"
শান্তর সাথে ব্যাটিং করার সময় কিছু সমস্যা হচ্ছিলো এবং হুট করে পিচের আচরণ পরিবর্তন হওয়াকেই হারের কারণ বলছেন এই অলরাউন্ডার। নিজের ভুল স্বীকার করে বললেন সেট হওয়ার পর ম্যাচ শেষ করে আসা উচিৎ ছিলো।
"আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, আমাদের দুজনের কাছে সহজ উইকেট মনে হচ্ছিল। ২০ ওভারের পর বল যখন পুরনো ও নরম হয়ে গেল, হঠাৎ করে টার্ন শুরু হয়ে গেল বেশি। আমি আর শান্ত মাঝখানে খুব সংগ্রাম করছিলাম, সেট হওয়ার পরও। আমরা যেভাবে সেট ছিলাম, দুজনের যেকোনো একজনের উচিৎ ছিল ম্যাচ শেষ করা। যখন সমস্যা হচ্ছিল তখন শান্তকে বলেছিলাম, পরের ব্যাটারদের জন্য আরও সমস্যা হবে। হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে। ঐ সময় দুজনই ভুল করেছি। এই উইকেটে সেট ব্যাটারদের শেষ করা উচিৎ ছিল।"
ইনজুরির কারণে বাকি ২ ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। মুশফিকের না থাকা দুঃখজনক এবং জাকেরের জন্য শুভকামনা জানিয়ে মিরাজ বলেন,
"মুশফিক ভাইয়ের ইঞ্জুরি দুঃখজনক। দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সবাই জানি। আমাদের অনেক বেশি অপশন নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের ভারসাম্য ভালো থাকত। জাকেরের জন্য শুভকামনা, ভালো একটা সুযোগ ওর জন্য। যদি শতভাগ দিতে পারে, ক্যারিয়ারের জন্যও ভালো দেশের জন্যও ভালো।"
আফগানিস্তানের সাথে বাংলাদেশের জয়ের অতীত রেকর্ড মনে করিয়ে দিয়ে মিরাজ বলেন, "আফগানিস্তানের সাথে তো অনেকবার জিতেছি। ওয়ানডেতে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছি। দেশের মাটিতে সিরিজ জিতেছি। একটা ম্যাচ হেরে যাওয়ায় সব চলে গেছে এমন কিছু না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দল ভালো মানের, কখনও কোনো দলকে ছোট বলতে পারবেন না। আমরা চেষ্টা করছি। একটা ম্যাচ খারাপ হয়ে গেছে। উইকেট আশানুরূপ আচরণ করেনি। সেট ব্যাটারদের দায়িত্ব নেওয়া উচিৎ ছিল।"
