আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 25 মিনিট আগে আপডেট: 3 মিনিট আগে
আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম

আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম

আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম

দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

শনিবার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মুশফিকুরের এই সিদ্ধান্ত প্রসঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, "মুশফিকুর ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধকরেছেন এই বার্তা পৌঁছে দিতে যে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এটি আমার জন্য অত্যন্ত আবেগের একটি মুহূর্ত। আমরা কার্যত একসঙ্গে বেড়ে উঠেছি, আন্তর্জাতিক ক্রিকেটে একই পথ ধরে হেঁটেছি এবং পথে পথে অসংখ্য অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি।"

তিনি আরও যোগ করেন, "মাঠে ও মাঠের বাইরে তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন এবং তার অবদানদীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার এই সিদ্ধান্তের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমি তার ও তার পরিবারের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।"

দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অন্যতম স্তম্ভ হিসেবে থাকা মুশফিকুর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী ও অংশ। টেস্ট ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ম্যাচ খেলার পাশাপাশি ৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করার অনন্য কীর্তিও তার দখলে, যা এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।