গ্যালারির দুয়ো উপেক্ষা করেই ব্যাটে জবাব মিঠুনের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 37 মিনিট আগে-
1
টানা পঞ্চমবার সেমিফাইনালে ইংল্যান্ড, ব্রুকের ঐতিহাসিক সেঞ্চুরিতে বিদায়ের মুখে পাকিস্তান
-
2
বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন
-
3
হারের চাপের সঙ্গে অনলাইন ঝড়, সেমিফাইনাল সমীকরণে চাপে পাকিস্তান
-
4
কলম্বোয় কিউই ঝড়, থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন
-
5
চেন্নাইয়ে রানের বন্যা, জিম্বাবুয়েকে ৭২ রানে হারাল ভারত
গ্যালারির দুয়ো উপেক্ষা করেই ব্যাটে জবাব মিঠুনের
গ্যালারির দুয়ো উপেক্ষা করেই ব্যাটে জবাব মিঠুনের
মাঝপথে ব্যাট থামিয়ে সীমানার দিকে এগিয়ে যান মোহাম্মদ মিঠুন স্পষ্ট বোঝা যাচ্ছিল, কোনো মন্তব্য তাঁর কানে বিঁধেছে। প্রতিপক্ষের সঙ্গে নয়, দর্শকসারির দিকেই ছিল তাঁর দৃষ্টি।
আজ বাংলাদেশ ক্রিকেট লিগে সাউথজোন ও নর্থজোনের ম্যাচে ঘটনাটি ঘটে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। আগে ব্যাটিংয়ে নামা সাউথ জোনের হয়ে খেলতে থাকা মিঠুন হঠাৎই খেলা থামিয়ে বাউন্ডারির ধারে চলে যান। গ্যালারি থেকে তখন ভেসে আসছিল ‘দালাল’ বলে স্লোগান। সীমানার কাছে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। কী কারণে এমন মন্তব্য করা হচ্ছে, সেটিই হয়তো জানতে চেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। কিছুক্ষণ পর অবশ্য হাসিমুখেই আবার ক্রিজে ফেরেন তিনি।
দর্শকদের এই বিরূপ প্রতিক্রিয়ার পেছনে রয়েছে সাম্প্রতিক এক বিতর্কের প্রভাব। জানুয়ারিতে বিপিএলে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় একদিনের জন্য বন্ধ ছিল টুর্নামেন্ট। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হিসেবে মিঠুনের নেতৃত্বে লিটন ও মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ক্রিকেটার সাময়িক বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই মাঠে তাঁদের উদ্দেশে কটূক্তি শোনা যাচ্ছে। রাজশাহীর ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, সর্বশেষ বিপিএলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল মিরাজকে।
নিজ দলের বিপর্যয়ের মাঝেও ৭৯ বল মোকাবিলা করে ৫৫ রানে অপরাজিত ছিলেন মিঠুন, যা ছিল ইনিংসের অন্যতম ভরসা।
