মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড। তিনি সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়বর্ধনের স্থলাভিষিক্ত হলেন, যার সাথে চলতি মাসের শুরুতেই সম্পর্কের ইতি টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

৩৯ বছর বয়সী পোলার্ড খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের অন্যতম প্রধান ভিত্তি ছিলেন। দলটির হয়ে হেড কোচের নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, "মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজি আমার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ। দল, খেলোয়াড় এবং মুম্বাইয়ের সমর্থকদের সাথে আমার যে গভীর সম্পর্ক রয়েছে, তা আমার কাছে অনেক বড় বিষয়।"

খেলোয়াড় হিসেবে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন পোলার্ড। এ সময় ১৮৯ ম্যাচে তিনি ৩,৪১২ রান এবং ৬৯টি উইকেটের মালিক হন। ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি আইপিএল খেতাব জয়ী মৌসুমেই (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০) তিনি স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর ২০২৩ সাল থেকে তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ২০২৩ এবং ২০২৫ সালে তারা প্লে-অফে পৌঁছালেও, ২০২৪ ও ২০২৬ মৌসুমে যথাক্রমে দশম এবং নবম স্থানে থেকে তাদের টুর্নামেন্ট শেষ করতে হয়।

নতুন প্রধান কোচ হিসেবে পোলার্ডের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) চূড়ান্ত তালিকা তৈরি করা। এরপর ডিসেম্বরে গোয়ায় আয়োজিত হতে পারে ২০২৭ আইপিএলের নিলাম।