করাচির নাটকীয় জয়, শেষ ওভারে হার লাহোরের
-
1
বিসিবি নিয়ে সংসদে সরব প্রতিমন্ত্রী আমিনুল, তদন্তের ঘোষণা
-
2
উইজডেনের আইপিএল সেরা একাদশে সাকিব
-
3
বুলবুল ফিরেছেন, এবার ফিরুক ক্রিকেটের প্রাণপ্রবাহ
-
4
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত, বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
5
বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর, নাটকীয় ম্যাচে বিতর্কের ছায়া
করাচির নাটকীয় জয়, শেষ ওভারে হার লাহোরের
করাচির নাটকীয় জয়, শেষ ওভারে হার লাহোরের
পাকিস্তান সুপার লিগে লাহোরে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে করাচি কিংস ৪ উইকেটের জয় তুলে নিয়েছে মুস্তাফিজ, ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ২০তম ওভারের শেষ দিকে, যেখানে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আব্বাস আফ্রিদি।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন লাহোর কালান্দার্সের ফাখার জামান। আব্দুল্লাহ শফিক করেন ২৪ বলে ৩৩ রান। এদিন ও ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। ১ ছক্কায় ১২ বলে ১২ রান করে আউট হন তিনি।
নিয়মিত উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি লাহোরের। মিডল অর্ডারের ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানে থামে লাহোর।
করাচির হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অ্যাডাম জাম্পা। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে চাপে পড়ে লাহোর। মাত্র ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।
১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়ে করাচি কিংস। ৩৯ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। দলের হাল ধরেন মোহাম্মদ ওয়াসিম।
তবে ম্যাচের আসল নাটক জমে ওঠে শেষ দিকে। যখন জয়ের জন্য দরকার ছিল দ্রুত রান, তখন আব্বাস আফ্রিদি মাত্র ২ বলে ১০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ ঘুরিয়ে দেন।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় করাচি কিংস। এই জয়ে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করে দলটি, আর লাহোরকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। লাহোরের হয়ে এদিন দারুণ বল করেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ রান দিয়ে তিনি শিকার করেন ১ উইকেট।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অ্যাডাম জাম্পা।
