ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড
-
1
স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়িয়ে অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া
-
2
ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান
-
3
ওভারটনের ফাইফারে ধস, ডোনাল্ড-কক্সের ঝড়ে সিরিজের লিড নিল ইংল্যান্ড
-
4
পার্থ টেস্টের দল থেকে বাদ পড়ছেন নাথান লায়ন, অনিশ্চয়তায় ক্যারিয়ার
-
5
বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড
চলতি নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশ মেয়েরা। মিরপুর হোম অব ক্রিকেটে ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে।
আগামী ২২শে নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
২৭ তারিখ প্রথম ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ৫০ ওভারের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১০টা থেকে। ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই ওয়ানডে সিরিজ।
এরপর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ৭ ও ৯ ডিসেম্বর। দুপুর ২টা থেকে শুরু হবে ম্যাচগুলো।
আয়ারল্যান্ড নারী দলে বাংলাদেশ সফর সূচি-
২৭ নভেম্বর- ১ম ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা
৩০ নভেম্বর- ২য় ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা
২ ডিসেম্বর- ৩য় ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা
৫ ডিসেম্বর- ১ম টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
৭ ডিসেম্বর- ২য় টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
৯ ডিসেম্বর- ৩য় টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
