নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 53 মিনিট আগে আপডেট: 20 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ভারত

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে মাত্র ২০৯ রানের স্বল্প পুঁজি নিয়েও নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়েছে ভারত। রবিবার বে ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল সফরকারীরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজটিও ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপে পড়ে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২.১ ওভারে মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করে করেন অক্ষর প্যাটেল ও ঈশান কিষান।

২১০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারিয়ে ফেলে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।

ভারতের জয়ের নায়ক ছিলেন পেসার আর্শদীপ সিং, তিনি একাই তুলে নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট শিকার করেন। বল হাতে দারুণ ছন্দে থাকা আকিব নবী, যশ ঠাকুর এবং নমন ধীর নেন ১টি করে উইকেট।

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৬ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অক্ষর প্যাটেল।