ফাইনালের স্বপ্ন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
1
লুঙ্গি এনগিডির চোট, অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার
-
2
ফাইনালে জ্যামাইকা, বিদায় মিরাজের গায়ানার
-
3
শুটিংয়ে কাঁধে আঘাত, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন রবীন্দ্র
-
4
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষনা, নেই নাহিদ ও তাসকিন
-
5
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
ফাইনালের স্বপ্ন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইনালের স্বপ্ন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বার্মিংহামের আবহাওয়া আজ চমৎকার। বৃষ্টির কোন আভাস নেই বিকাল পর্যন্ত। সর্বোচ্চ তাপমাত্রা আছে ২০ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রোদ ঝলমলে এজবাস্টনে মাঠে নামছে দু’দল।
টাইগারদের জন্য হাতছানি স্বপ্নের ফাইনাল। ভারতের জন্য আরেকটি ফাইনাল ম্যাচ খেলাতে সেমিফাইনাল টপকানোর লড়াই।
অনেক সমীকরণ মেলানোর ম্যাচ। অনেক তিক্ত হারের জবাব দেয়ার ম্যাচ। এসব নিশ্চয় মাথায় রেখেই নামবে মাশরাফি রা। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে জিততে হেরে যাওয়া কতটা দুর্বিষহ ছিলো সেটা নিশ্চয় ভুলেনি বাংলাদেশ দল। আছে প্রস্ততি ম্যাচে ৮৪ রানে অল-আউট হওয়ারও তিক্ত স্বাদ।
এমন ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আবহাওয়া আর উইকেটের কথা বিবেচনা করেই পরিবর্তন আনা হয়নি দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেরা এগারো নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রুম্মান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক সৈকত, মাশরাফি মর্তুজা(অধিঃ), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।
ভারতঃ রোহিত শর্মা, শেখর ধাওয়ান, ভিরট কোহলি(অধিঃ), মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিট ভুমরা।
